‘কাজল রেখা’ ও ‘নীলচক্র’ দিয়ে পরিচিতি পাওয়া মন্দিরা চক্রবর্তীর হাতে এসেছে নতুন দুটি সিনেমা। দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরই মধ্যে একটি সিনেমার রিহার্সাল শুরু হয়েছে এবং চলতি বছরই শুটিং শুরু হওয়ার কথা। অন্য সিনেমাটির কাজ শুরু হবে আগামী বছর। তবে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার আগে নতুন দুই সিনেমা নিয়ে বিস্তারিত জানাতে নারাজ মন্দিরা।