অভিনেতা ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধে দর্শকদের প্রশংসা পেয়েছেন। এবার নতুন নাটক ‘ফ্যামিলি এক্সপ্রেস’ নিয়ে ফিরছেন তারা। বৃহস্পতিবার নাটকটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করেন সাদিয়া আয়মান। পোস্টারে বাসের ভেতর পাশাপাশি বসে হাসিখুশি অবস্থায় দেখা গেছে দুই অভিনেতাকে। পোস্টার প্রকাশের পরই তাদের নতুন জুটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। প্রযোজনা করেছেন তানভীর মাহমুদ। এতে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, নাদের চৌধুরী, দীপা খন্দকার, ফারুক আহমেদসহ অনেকে। এর আগে ‘ভালোবাসার দ্বিতীয় পত্র’, ‘সে থাকে আড়ালে’, ‘প্রেমের জোনাকি’, ‘মন খারাপের দিন’, ‘হোম ওয়ার’সহ বেশ কিছু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন ইরফান ও সাদিয়া।