পরিচালনায় ২৫ বছর, আফজাল-মমকে নিয়ে চয়নিকার বিশেষ আয়োজন

Share

নির্মাতা হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে নতুন টেলিফিল্ম ‘সময় একটু থামো’ নিয়ে আসছেন চয়নিকা চৌধুরী। ইফফাত আরেফিন মাহমুদের গল্পে এতে অভিনয় করেছেন আফজাল হোসেন ও জাকিয়া বারী মম। টেলিফিল্মের গল্পে ১৫ বছর পর এক রাতে হঠাৎ মুখোমুখি হন দুই পরিচিত মানুষ। সেই আকস্মিক সাক্ষাৎকে ঘিরেই এগিয়ে যায় নানা ঘটনা। এতে আরও অভিনয় করেছেন ফারজানা ছবি, রিয়া, মোশাররফ করিম ও অতিথি শিল্পী রোজি সিদ্দিকী। পরিচালনায় ২৫ বছর পূর্তি উপলক্ষে এর আগে ‘জোছনায় ফেরা’, ‘বিষণ্ন মেঘ’ ও ‘প্রথম দেখার পর’ নির্মাণ করেছেন চয়নিকা। এবার তাঁর বিশেষ আয়োজন ‘সময় একটু থামো’ প্রচার হবে আগামী ১৮ সেপ্টেম্বর চ্যানেল আইয়ে।