‘পঞ্চায়েত’ নিয়ে সুখবর জানালেন নির্মাতা

Share

গ্রামীণ জীবনের গল্পে দর্শকের মন জয় করা ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’ নিয়ে দুটি সুখবর দিয়েছেন নির্মাতা দীপক কুমার মিশ্র। তিনি জানিয়েছেন, পঞ্চম সিজনের সম্পাদনার কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী অক্টোবর বা নভেম্বরে মুক্তি পেতে পারে নতুন সিজন। শুধু পঞ্চম সিজনেই শেষ হচ্ছে না ফুলেরা গ্রামের গল্প। নির্মাতা জানিয়েছেন, আপাতত সিরিজটি শেষ করার কোনো পরিকল্পনা নেই। অর্থাৎ ভবিষ্যতে আরও সিজন আসার সম্ভাবনা রয়েছে। পঞ্চম সিজনে নির্বাচনের পর ফুলেরা গ্রামের মানুষের জীবন, প্রধানজির পরবর্তী সময় এবং সচিবের গল্প আরও এগিয়ে যাবে। জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তাসহ আগের সিজনের জনপ্রিয় অভিনয়শিল্পীদের নিয়েই ফিরছে সিরিজটি।