এআই দিয়ে তৈরি গান নিয়ে যা বললেন জেমস

Share

দেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমস বর্তমানে বিদেশের বিভিন্ন কনসার্ট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সুইডেনের স্টকহোমে কনসার্টের আগে এক সংবাদ সম্মেলনে সংগীতজীবন, নতুন গান ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নিজের ভাবনা জানান তিনি। এআই দিয়ে তৈরি সংগীত প্রসঙ্গে জেমস বলেন, প্রযুক্তির কারণে বর্তমানের সংগীত অনেক বেশি নিখুঁত হয়ে যাচ্ছে। তার ধারণা, অতিরিক্ত নিখুঁত সংগীত একসময় শ্রোতাদের কাছে একঘেয়ে লাগতে পারে। তখন স্বাভাবিক ও প্রাণবন্ত লাইভ সংগীতের আবেদন আবারও বাড়বে।নিয়মিত কনসার্টের ব্যস্ততায় নতুন গান প্রকাশে সময় দিতে পারছেন না জানিয়ে জেমস বলেন, তবু নতুন গান নিয়ে কাজ করছেন। সংগীতকে কোনো কিছু অর্জনের মাধ্যম নয়, বরং নিজের ভালোবাসা ও চর্চার জায়গা হিসেবে দেখেন তিনি। যত দিন সম্ভব গান করে যেতে চান এই শিল্পী।