মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। শনিবার (৫ সেপ্টেম্বর) ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই খেতাব অর্জন করেন। মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫-এর বিজয়ী জোহেইরি মডেলিংয়ের পাশাপাশি শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী হিসেবেও কাজ করেন। অনুষ্ঠানে গতবারের মিস ওয়ার্ল্ড ওপাল সুচাতা চুয়াংস্রি তার মাথায় নীল মুকুট পরিয়ে দেন। মিস ওয়ার্ল্ড হিসেবে এখন আন্তর্জাতিক পর্যায়ে সংস্থাটির বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ও ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারের প্রতিনিধিত্ব করবেন জোহেইরি। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানারআপ মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।