‘মাসাকালি’ গানটি তৈরি হয়েছিল শাহরুখের সিনেমার জন্য, তবে…

Share

জনপ্রিয় ‘মাসাকালি’ গানটি মূলত শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ওম শান্তি ওম’-এর জন্য তৈরি করেছিলেন এ আর রহমান। সম্প্রতি নির্মাতা ফারাহ খান এক আড্ডায় এই অজানা তথ্য জানান।

ফারাহর প্রথম পছন্দ ছিলেন এ আর রহমান। তবে শেষ পর্যন্ত ‘ওম শান্তি ওম’-এর সংগীত পরিচালনার দায়িত্ব পান বিশাল-শেখর। রহমানের তৈরি ‘মাসাকালি’ গানটি পরে রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘দিল্লি-৬’ সিনেমায় জায়গা করে নেয় এবং ব্যাপক জনপ্রিয়তা পায়।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘দিল্লি-৬’-এ গানটিতে অভিনয় করেন অভিষেক বচ্চন ও সোনম কাপুর। অন্যদিকে ২০০৭ সালের ‘ওম শান্তি ওম’ পরিচালনা করেন ফারাহ খান।