নব্বইয়ের দশকে বলিউডের আলোচিত জুটি ছিলেন অক্ষয় কুমার ও শিল্পা শেঠি। ১৯৯৯ সালের ‘জানওয়ার’ সিনেমার শুটিংয়ের সময় তাঁদের সম্পর্ক বেশ গভীর ছিল এবং বিয়েও প্রায় ঠিক হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন ছবিটির পরিচালক সুনীল দর্শন। তবে কিছু ভুল বোঝাবুঝির কারণে শেষ পর্যন্ত তাঁদের বিচ্ছেদ হয়।
সেই সময় অক্ষয়ের ক্যারিয়ারও কঠিন সময় পার করছিল। একের পর এক সিনেমা ব্যর্থ হওয়ার পর ‘জানওয়ার’-এর সাফল্য তাঁর ক্যারিয়ারে নতুন গতি এনে দেয়। এরপর ‘হেরা ফেরি’ ও ‘ধড়কন’-এর মতো সিনেমা তাঁর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়।এদিকে অক্ষয় এখন ব্যস্ত নতুন সিনেমা ‘হাইওয়ান’ নিয়ে। প্রিয়দর্শন পরিচালিত ছবিটিতে ১৭ বছর পর সাইফ আলি খানের সঙ্গে আবারও জুটি বাঁধছেন তিনি।