‘এভাবেও প্রেম আসে’, সানজিদের নির্মাণে নতুন জুটি প্রান্তর-ইউমনা

Share

বর্তমান সময়ের ব্যস্ত অভিনেতা প্রান্তর দস্তিদারের সঙ্গে নতুন জুটি বেঁধেছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর টপ ফাইভে থাকা অভিনেত্রী নুসরাত আফরিন ইউমনা। তাদের নিয়ে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘এভাবেও প্রেম আসে’। পারভেজ ইমামের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স। গতানুগতিক গল্পের বাইরে গিয়ে নিখাদ প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এটি। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে সম্প্রতি শুটিং শেষ হয়েছে।নপ্রান্তর-ইউমনার পাশাপাশি এতে অভিনয় করেছেন আজম খান, হারুন রশীদ বান্টি, সিয়াম নাসির, জাস মান্নাত, মো. আনোয়ার হোসেন ও শিশুশিল্পী আয়াতসহ অনেকে। শুটিং শেষে বর্তমানে সম্পাদনা ও রঙের কাজ চলছে। নির্মাতা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে বিশেষ কোনো দিবস উপলক্ষে টেলিফিল্মটি প্রচার করা হবে। তবে প্রচারের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।