জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও নতুন লুকে ভক্তদের নজর কেড়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে তাকে দেখা গেছে একেবারে রাজকীয় সাজে। জামরঙের কাজ করা ব্লাউজ, সবুজ ওড়না ও লাল কারুকাজের লেহেঙ্গায় সেজেছেন জয়া। খোপায় বেলী ফুলের গজরা, কপালে টিপ, সোনালি টিকলি, ঝুমকা ও ঐতিহ্যবাহী গয়নায় তার সাজ পেয়েছে ভিন্ন মাত্রা। আলতা-মেহেদির নকশাও বাড়িয়েছে লুকের সৌন্দর্য। সব মিলিয়ে জয়ার নতুন ফটোশুটে বাঙালি ঐতিহ্য ও আধুনিকতার দারুণ মেলবন্ধন দেখা গেছে। ছবি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী।