‘আশিকি’খ্যাত বলিউড অভিনেতা রাহুল রায় ২০২০ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ সময় চিকিৎসায় ছিলেন। এতে তার অভিনয় ক্যারিয়ারেও বড় বিরতি পড়ে। সম্প্রতি কাজে ফিরলেও আর্থিক সংকট কাটিয়ে উঠতে নানা ধরনের কাজ করছেন ৫৮ বছর বয়সী এই অভিনেতা। ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে রাহুল জানান, বিয়েবাড়িতে নেচেও কখনো কখনো ২ থেকে ৪ লাখ রুপি আয় করেন তিনি। সমালোচনার জবাবে অভিনেতা বলেন, ব্রেন স্ট্রোকের পর কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছিল। তাই নিজের খরচ চালাতে যা প্রয়োজন, সেটাই করছেন। আবার ক্যামেরার সামনে ফিরতে পেরে আনন্দিত বলেও জানান তিনি। রাহুল আরও বলেন, অভিনয়ে ৩৭ বছরের পথচলায় বেশ কিছু ভালো কাজ করেছেন এবং এখন নতুন কাজের অপেক্ষায় আছেন।