বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ দৃশ্যশিল্পী সমাজের

Share

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের ওপর হামলার অভিযোগ, প্রতিবাদ ১২২ শিল্পীর। ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের দৃশ্যশিল্পী সমাজের ১২২ জন শিল্পী। এক বিবৃতিতে তারা হামলাকারীদের শনাক্ত করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শিল্পীর রাজনৈতিক মত, মতপ্রকাশ বা গণআন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তাকে আক্রমণের শিকার হতে হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। শিল্পীরা বলেন, রাজনৈতিক মতবিরোধ কখনোই সহিংসতার কারণ হতে পারে না। একজন নারী শিল্পীকে প্রকাশ্যে অপমান বা শারীরিকভাবে হেনস্তা করা কোনো প্রতিবাদের ভাষা নয়, বরং এটি সহিংসতার বহিঃপ্রকাশ।