দ্বিতীয় সন্তানের জন্মের পর শ্রীময়ী চট্টরাজ আবার ছোটপর্দায় ফিরতে চলেছেন, আর এবার তার সঙ্গে জুটি হিসেবে দেখা যেতে পারে স্বামী ও অভিনেতা কাঞ্চন মল্লিককে। রান্না ও বিভিন্ন মজার খেলাভিত্তিক একটি অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে এই বাস্তবজীবনের জুটিকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানটির নেপথ্যে রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী এবং সঞ্চালনায় থাকবেন অঙ্কুশ হাজরা। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। শ্রীময়ীকে সর্বশেষ ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। এরপর পরিবারকে সময় দিতে অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। অন্যদিকে কাঞ্চন মল্লিক নিয়মিত অভিনয়ের পাশাপাশি বড়পর্দার কাজেও ব্যস্ত। এবার একই অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখার খবর ঘিরেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ।