পাঁচ বছর পর চট্টগ্রামে ‘অর্থহীন’, সঙ্গে আরো পাঁচ ব্যান্ড

Share

দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রামের মঞ্চে ফিরছে জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’। আগামী ১১ সেপ্টেম্বর নগরীর নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’। এতে ‘অর্থহীন’-এর সঙ্গে পারফর্ম করবে অ্যাভয়েড রাফা, এ কে রাহুল, নেমেসিস, লেভেল ফাইভ ও তীরন্দাজ। এর আগে জুলাইয়ে ঢাকায় ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-এর প্রথম আসরে ১৬ মাস পর নতুন লাইনআপ নিয়ে মঞ্চে ফিরেছিল ‘অর্থহীন’। এবার একই আয়োজনের অংশ হিসেবে চট্টগ্রামের দর্শকদের গান শোনাবে বেজবাবা সুমন ও তার সতীর্থরা। কনসার্ট শুরু হবে ১১ সেপ্টেম্বর বিকেল ৩টায়। দর্শকদের জন্য গেট খুলবে দুপুর ২টায়। টিকিটের মূল্য ৯৯৯ টাকা এবং আয়োজন চলবে রাত ১০টা পর্যন্ত।