অনিয়মের অভিযোগ, পরিচালক সমিতি থেকে পদত্যাগ গাজী মাহবুবের

Share

অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন ‘প্রেমের তাজমহল’ পরিচালক গাজী মাহবুব। পদত্যাগপত্রে সদস্যপদ দেওয়া, বিভিন্ন অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব এবং শূন্য পদে সদস্য কো-অপ্টসহ একাধিক ক্ষেত্রে গঠনতন্ত্র না মানার অভিযোগ করেন তিনি। এসব অনিয়মের সমাধান না হওয়ায় পদত্যাগে বাধ্য হয়েছেন বলে জানান গাজী মাহবুব। তার অভিযোগের বিষয়ে এখনো পরিচালক সমিতির কোনো বক্তব্য পাওয়া যায়নি।