আদালতে হাজির, তবুও আগাম জামিন পেলেন না রিয়াজ

Share

জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিন চেয়েও তা পাননি চিত্রনায়ক রিয়াজ। বৃহস্পতিবার শুনানি শেষে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ তার আগাম জামিন আবেদন নাকচ করে দিয়েছেন। আদালতে রিয়াজের পক্ষে আইনজীবী ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।