মঞ্চে গান গাইতে গিয়ে হঠাৎ জ্ঞান হারালেন সামিনা চৌধুরী

Share

মঞ্চে গান গাইতে গিয়ে একসময় জ্ঞান হারিয়েছিলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। পাঁচ দশকের সংগীতজীবনের নানা অজানা গল্প তিনি তুলে ধরেছেন ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের ৫০তম পর্বে। ১৯৭৬ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে সংগীতযাত্রা শুরু করেন সামিনা। পরে চলচ্চিত্রে প্লেব্যাক করে পেয়েছেন বাচসাসসহ নানা স্বীকৃতি। তবে ছোটবেলায় গায়িকা নয়, অভিনেত্রী হওয়ার স্বপ্নই দেখতেন তিনি।