পাকিস্তানের বেলুচিস্তানের ডেরা বুগতি জেলায় প্রকাশ্যে গুলিতে নিহত হয়েছেন নারী লোকসংগীতশিল্পী মাই সোভাই। অজ্ঞাতপরিচয় কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।বুগতি উপজাতির সদস্য মাই সোভাই নিজ এলাকায় পরিচিত লোকসংগীতশিল্পী ছিলেন। রক্ষণশীল পরিবেশের বাধা পেরিয়ে প্রকাশ্যে গান পরিবেশন করে তিনি বিশেষ পরিচিতি পেয়েছিলেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। তার মৃত্যু বেলুচিস্তানে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত নারীদের নানা সামাজিক চ্যালেঞ্জও সামনে এনেছে।