তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বক্তব্যকে সমর্থন করে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের পাশে দাঁড়িয়েছেন বিজেপি সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। নারীদের নিয়ে কটূক্তি ও চরিত্রহননের প্রবণতার সমালোচনা করে কঙ্গনা বলেন, সফল ও জনপ্রিয় নারীদের হেয় করতে প্রায়ই তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়।তৃষাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ টেনে কঙ্গনা জানান, কোনো সম্পর্ক যদি দুই পক্ষের সম্মতিতে হয়ে থাকে, তবুও বিতর্ক তৈরি হলে কেন শুধু নারীকে নিশানা করা হবে—এ প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, এটি শুধু ভারতের নয়, বিশ্বজুড়েই নারীদের ক্ষেত্রে দেখা যায়। এর আগে ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের একটি বক্তব্য ঘিরে তৃষার নাম সামনে আসায় বিতর্ক তৈরি হয়েছিল। বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়ায় এবং পরে উদয়নিধিকে গ্রেফতার করা হয়।