নব্বইয়ের দশকে যেসব সিনেমার গান ঝড় তুলেছিল

Share

নব্বইয়ের দশকের ঢাকাই সিনেমা মানেই ছিল তারকা, ক্যাসেট আর হৃদয়ছোঁয়া সব গান। সালমান শাহ, শাবনূর, মৌসুমী, রিয়াজ, মান্নাদের জনপ্রিয়তার সঙ্গে এন্ড্রু কিশোর, কনকচাঁপা, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, খালিদ হাসান মিলু, আইয়ুব বাচ্চুসহ খ্যাতিমান শিল্পীদের কণ্ঠে বহু গান তখন মানুষের মুখে মুখে ফিরত। ‘ভালো আছি ভালো থেকো’, ‘এখন তো সময় ভালোবাসার’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’, ‘এই দিন সেই দিন’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘আম্মাজান’, ‘পাগল মন’, ‘প্রেমের সমাধি ভেঙে’ ও ‘তুমি মোর জীবনের ভাবনা’র মতো গানগুলো নব্বইয়ের দশকের শ্রোতাদের মনে স্থায়ী জায়গা করে নেয়। রেডিওর অনুরোধের আসর থেকে ক্যাসেট প্লেয়ার—সবখানেই ছিল এসব গানের দাপট। সময়ের সঙ্গে গান শোনা ও সিনেমা দেখার মাধ্যম বদলে গেলেও নব্বইয়ের সেই গানগুলোর আবেদন কমেনি। বরং অনেকের কাছে এসব গান হয়ে আছে শৈশব-কৈশোর, প্রেম-বিরহ আর হারিয়ে যাওয়া দিনের আবেগমাখা স্মৃতি।