‘ভগবত মহাপুরাণ’ অবলম্বনে বড় বাজেটে নির্মিত হচ্ছে সাত পর্বের সিনেমা ফ্র্যাঞ্চাইজি। সাগর পিকচার্স এন্টারটেইনমেন্টের এই আয়োজনের প্রথম কিস্তি ‘শ্রীমদ্ভাগবতম পার্ট ১: বিষ্ণুরতা’। সিনেমাটির টিজার পোস্টার প্রকাশ হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণকে ঘিরে আধ্যাত্মিক আবহের ইঙ্গিত মিলেছে। প্রায় ছয় বছর গবেষণার পর নির্মিত সিনেমাটিতে ভক্তি, ধর্ম ও মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক তুলে ধরা হবে। আধুনিক প্রযুক্তি ও বৃহৎ ভিজ্যুয়াল ক্যানভাসে প্রাচীন ধর্মীয় আখ্যানকে পর্দায় জীবন্ত করে তোলার লক্ষ্য নির্মাতাদের। আকাশ সাগর চোপড়া ও অমৃত সাগর চোপড়া যৌথভাবে সিনেমাটি পরিচালনা করছেন। নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে এবং ২০২৭ সালে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।