অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে সরগরম টলিপাড়া। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, চলতি বছরের ডিসেম্বরেই কালিম্পংয়ে বিয়ের আয়োজন হতে পারে তার। গুঞ্জন অনুযায়ী, মিমির হবু বর বিনোদন জগতের কেউ নন; তিনি একজন নৌসেনা কর্মকর্তা, নাম সিদ্ধার্থ। তবে বিয়ের খবর বা পাত্রের পরিচয় নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মিমি। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেকের পর ‘বোঝে না সে বোঝে না’সহ একাধিক সিনেমায় জনপ্রিয়তা পান তিনি। বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ একাধিক কাজ নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।