‘হনুমান অংশ’ সিনেমার সিকুয়েলে অভিনয় করবেন কোহলি-আনুশকা? মুখ খুললেন পরিচালক

Share

নীম করোলি বাবার জীবনভিত্তিক ‘হনুমান অংশ’ সিনেমার সিকুয়েলে বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে দেখা যাবে কি না, তা নিয়ে চলছে আলোচনা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ছবির প্রযোজক নম্রতা সিং। তিনি জানান, কয়েকজন তারকার সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তারা ছবিটি সম্পর্কে আগে থেকেই জানেন। এদিকে ছবির পরিচালক বিশাল চতুর্বেদী নিশ্চিত করেছেন, ‘হনুমান অংশ’-এর সিকুয়েলের কাজ শুরু হয়েছে। দ্বিতীয় পর্বে নীম করোলি বাবার জীবনের আরও কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হবে। গল্পের শুরু হবে তাঁর জন্মস্থান ফিরোজাবাদ থেকে, এরপর আগ্রা, মথুরাসহ আধ্যাত্মিক জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন স্থানে এগোবে কাহিনি। প্রথম থেকেই ‘হনুমান অংশ’কে একটি ত্রয়ীর প্রথম পর্ব হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, পরবর্তী পর্বগুলোতে নীম করোলি বাবার প্রভাব ভারত ছাড়িয়ে বিদেশেও কীভাবে ছড়িয়ে পড়েছিল, সেই গল্পও উঠে আসতে পারে।