ভেনিসে সেরা পরিচালক রাকায়েত

Share

তরুণ নির্মাতা রাকায়েত রাব্বির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সুইটনেস অব এয়ার–হাওয়াই মিঠাই’ ভেনিসে ‘সেরা পরিচালক’ পুরস্কার পেয়েছে। ‘সন অব আ পিচ অ্যাওয়ার্ড ২০২৬’-এ এই স্বীকৃতি পান তিনি। যুদ্ধের মধ্যে এক শিশুর মনোজগৎ ও নিরাপদ শৈশবের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। বুলেটের খোসার বিনিময়ে হাওয়াই মিঠাই কেনার ঘটনাকে ঘিরে যুদ্ধের অমানবিকতা তুলে ধরা হয়েছে। পুরস্কার পেয়ে রাকায়েত বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই স্বীকৃতি পাওয়া তার জন্য গর্বের। প্রদর্শনীর পর আন্তর্জাতিক প্রযোজক ও পরিবেশকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান তিনি।