কলকাতা উৎসবে এবার থাকবে ‘উত্তম পুরস্কার’

Share

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসরে এবার যুক্ত হচ্ছে ‘উত্তম পুরস্কার’। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগের অংশ হিসেবে এ বিশেষ পুরস্কার দেওয়া হবে। তবে কোন বিভাগে পুরস্কারটি থাকবে, তা এখনও জানানো হয়নি। আগামী ১৬ ডিসেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বর শেষ হবে ১০ দিনব্যাপী উৎসব। এবারের চেয়ারম্যান প্রসেনজিৎ চ্যাটার্জি ও মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী। পাশাপাশি উৎসবের লোগোতেও পরিবর্তন আসছে।