কমলা রঙের জামদানি শাড়িতে নতুন লুকে ধরা দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি ফেসবুকে প্রকাশ করা তার ছবিতে ঐতিহ্যবাহী দেশীয় সাজ নজর কেড়েছে ভক্তদের।শাড়ির সঙ্গে সোনার মালা, ঝোলানো দুল ও কমলা কাঁচের চুড়িতে সাজ পূর্ণ করেছেন পরীমণি। চোখে গাঢ় কাজল যোগ করেছে মায়াবী আবেশ। সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে বাঙালি নারীর চিরচেনা সৌন্দর্য। দেশীয় পোশাককে আধুনিক ফ্যাশনের সঙ্গে মিলিয়ে উপস্থাপনের যে প্রবণতা তৈরি হয়েছে, পরীমণির এই লুকও তারই সুন্দর উদাহরণ। একই সঙ্গে জামদানির মতো ঐতিহ্যবাহী পোশাক ও দেশীয় কারুশিল্পের প্রতি আগ্রহ তৈরিতেও এমন আয়োজন ভূমিকা রাখে।