রুমি কারিমকে ঘিরে জয়ের মন্তব্য, বললেন ‘হিরো আলমই ভালো ছিল’

Share

রুমি কারিমের সাজসজ্জা নিয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। ফেসবুকে রুমি কারিমের একটি ছবি পোস্ট করে জয় লিখেছেন, ‘এখন তো মনে হচ্ছে হিরো আলমই ভালো ছিল।’ একই পোস্টে তিনি দেশের বিনোদন শিল্পের মানোন্নয়ন, ভালো নির্মাতাদের পৃষ্ঠপোষকতা এবং শিল্পীদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তবে মন্তব্যটি যে রুমি কারিমের ব্যক্তিগত পেশার প্রতি অবমূল্যায়ন নয়, সেটিও স্পষ্ট করেছেন জয়। পোস্টের শেষে তিনি রুমি কারিমকে একজন ভালো ইন্টেরিয়র ডিজাইনার উল্লেখ করে ওই ক্ষেত্রে তার যথাযথ মূল্যায়ন করা উচিত বলে জানান। জয়ের মন্তব্য ঘিরে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।