নির্মাতার মাস্টারপ্ল্যানে বিশেষ দিনে মুক্তি পাচ্ছে ‘গোলমাল ৫’

Share

দীর্ঘ অপেক্ষার পর মুক্তির তারিখ ঘোষণা হয়েছে ‘গোলমাল ৫’-এর। রোহিত শেট্টি পরিচালিত সিনেমাটি ৮ জানুয়ারি ২০২৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দীপাবলির মতো বড় উৎসব এড়িয়ে নতুন বছরের শুরুতে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বক্স অফিসের হিসাব মাথায় রেখে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ‘কিং’ ও ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তির পর জানুয়ারির শুরুতে তুলনামূলক সুবিধাজনক সময় পাওয়ার আশা করছেন নির্মাতারা। ১৪ জানুয়ারির মকর সংক্রান্তির ছুটিও ব্যবসায় সহায়ক হতে পারে। সিনেমাটিতে থাকছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি, কুণাল খেমু, তুষার কাপুর ও শারমান যোশী।