কিম কার্দাশিয়ানের যে রোগে উদ্বিগ্ন পরিবার

Share

মার্কিন রিয়্যালিটি তারকা কিম কার্দাশিয়ান ইসোফ্যাগিটিস বা খাদ্যনালীর প্রদাহে আক্রান্ত হয়েছেন। ‘দ্য কার্দাশিয়ানস’-এর অষ্টম মৌসুমের ট্রেলারে হাসপাতালে কিমকে দেখা যাওয়ার পর বিষয়টি সামনে আসে। কিমের পরিবার উদ্বিগ্ন হওয়ার অন্যতম কারণ, তার বাবা রবার্ট কার্দাশিয়ান খাদ্যনালীর ক্যানসারে মারা গিয়েছিলেন। তবে কিমের ইসোফ্যাগিটিস ক্যানসার নয়। এটি খাদ্যনালীর টিস্যুতে প্রদাহ বা সংক্রমণ, যার কারণে গিলতে ব্যথা, বুক জ্বালা ও অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা হতে পারে। কিমের ক্ষেত্রে রোগটির সুনির্দিষ্ট কারণ ও চিকিৎসা সম্পর্কে এখনও বিস্তারিত জানানো হয়নি।