ক্যান্সারজয়ী সাহারার সিনেমায় অভিষেক, মেয়েকে নিয়ে গর্বিত বিবেক

Share

বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের দত্তককন্যা সাহারা শাহ এবার অভিনয়ে পা রাখছেন। মাত্র আড়াই বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হওয়া সাহারা বর্তমানে ক্যানসারমুক্ত। অ্যাভিয়েশন প্রশিক্ষণ শেষ করার পর এবার নেপালি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বাবার উপস্থিতিতেই সিনেমাটিতে সই করেন সাহারা এবং পোস্টার প্রকাশ করা হয়। এ সময় বাবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ছোটবেলা থেকেই বিবেককে অনুসরণ করে আসছেন তিনি। মেয়ের অভিনয়ে অভিষেকের মুহূর্তে আবেগাপ্লুত বিবেক বলেন, এটি তার জন্য গর্বের সময়। মেয়ের সাফল্য কামনা করে তিনি তাকে মনে করিয়ে দেন—ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে