সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’-র শুটিং শুরু হতেই বিতর্কে জড়িয়েছে। লেস্টারশায়ারের গ্রেস রোড গ্রাউন্ডে লর্ডসের ঐতিহাসিক ঘটনার দৃশ্য ধারণের সময় মাঠ ও পিচ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। শুটিংয়ের পর অতিরিক্ত তাপে পিচে ফাটল দেখা দেয় এবং পরবর্তী ম্যাচে বলের বাউন্সেও সমস্যা হয় বলে অভিযোগ। এ ঘটনায় লেস্টারশায়ার কাউন্টি ক্লাবকে ১৯ পয়েন্ট হারানোর পাশাপাশি আরও ৮ পয়েন্ট জরিমানা এবং ৫ হাজার ইউরো আর্থিক জরিমানার মুখে পড়তে হয়েছে। সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। ডোনা গাঙ্গুলীর ভূমিকায় তানিয়া মানিকতলা। বিক্রমাদিত্য মোতওয়ানের পরিচালনায় নির্মিত হচ্ছে সিনেমাটি।