অভিনয়ে ব্যস্ততা অব্যাহত রেখেছেন মধুমিতা সরকার। এরই মধ্যে অভিনেত্রীর নতুন জুটি নিয়ে টলিপাড়ায় শুরু হয়েছে জল্পনা। প্রথমে যশের সঙ্গে জুটি বাঁধার খবর ছড়ালেও জানা যাচ্ছে, এবার অভিনেতা অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে তাকে। ইতিমধ্যে নতুন সিরিজের শুটিংয়ের বেশ কিছুটা অংশ শেষ হয়েছে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেতে যাওয়া এই সিরিজের গল্প ও মুক্তির তারিখ এখনও প্রকাশ করা হয়নি। মধুমিতা, অর্জুন বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এদিকে বাংলাদেশের ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমেও নতুন অধ্যায়ে পা রাখছেন মধুমিতা।