মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

Share

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশার মা। চার দিন আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তিনি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। শনিবার সকালে আবেগঘন এক ফেসবুক পোস্টে মায়ের অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিশা। তিনি জানান, এটি তাদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন সময়। মায়ের দ্রুত সুস্থতা ও নিরাপদে পরিবারের কাছে ফিরে আসার জন্য ভক্ত-অনুরাগীসহ সবার কাছে আন্তরিক প্রার্থনার অনুরোধ করেছেন তিনি। তিশার এই আবেদনের পর তার ভক্তরা মায়ের দ্রুত আরোগ্য কামনা করে শুভকামনা ও দোয়া জানাচ্ছেন।