চাঁদাবাজির মামলায় অভিনেত্রী গ্রেপ্তার, ব্যাংক লেনদেনে মিলল প্রমাণ

Share

চেন্নাইয়ের টেলিভিশন অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে এক ব্যবসায়ীকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, একটি শর্টফিল্মে বিনিয়োগে রাজি না হওয়ায় ব্যবসায়ী তরুণকে মারধর করে প্রথমে ৫০ হাজার রুপি নেওয়া হয়। পরে বর্ষিণীর ব্যাংক হিসাবে ৩ লাখ এবং তার সহযোগী সঞ্জয়ের হিসাবে ২ লাখ রুপি পাঠানো হয়। সব মিলিয়ে ৫ লাখ ৫০ হাজার রুপি দেওয়ার পরও আরও ২৭ লাখ রুপি দাবি করা হয়েছিল বলে অভিযোগ।তরুণের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ব্যাংক লেনদেন যাচাই করে বর্ষিণীর হিসাবে অর্থ স্থানান্তরের প্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ। এরপর ২২ সেপ্টেম্বর বর্ষিণীকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করার পর তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।