যে কারণে জায়েদ খানকে ‘প্রতারক’ বললেন অভিনেতা রিফাত চৌধুরী

Share

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও কবি রিফাত চৌধুরীকে আর্থিক সহায়তা করার দাবি করেছিলেন চিত্রনায়ক জায়েদ খান। তবে সেই দাবি সরাসরি অস্বীকার করেছেন রিফাত। তার ভাষ্য, জায়েদ তাকে কোনো আর্থিক সহায়তা করেননি। রিফাত গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে জায়েদ খানকে নিয়ে কঠোর মন্তব্য করেন এবং তার সহায়তার দাবি ‘ভোগাস’ বলে উল্লেখ করেন। এ নিয়ে শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে জায়েদ দাবি করেছিলেন, রিফাত তাদের সিনিয়র শিল্পী এবং বিপদের সময়ে সহকর্মী হিসেবে নিজের সামর্থ্য অনুযায়ী তার চিকিৎসায় সহায়তা করেছেন। বিষয়টি নিয়ে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ও ফেসবুকে প্রশ্ন তুলেছেন—সাহায্য করলে ভালো, না করলেও সমস্যা নেই; কিন্তু পরস্পরবিরোধী বক্তব্যের মধ্যে এমন খবর কেন প্রকাশিত হচ্ছে? রিফাত বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। দীর্ঘদিনের অসুস্থতার পাশাপাশি চিকিৎসার ব্যয় বহন করাও তার জন্য কঠিন হয়ে পড়েছে। অভিনয়শিল্পী সংঘসহ শোবিজের কয়েকজন তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।