শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে

Share

দুই বছর পর আবারও পর্দায় ফিরছে শিবপ্রসাদ মুখার্জি ও কৌশানি মুখার্জির জনপ্রিয় জুটি। ২০২৪ সালের ‘বহুরূপী’র সাফল্যের পর এবার দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে এর সিক্যুয়েল ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’। সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।সম্প্রতি এক সাক্ষাৎকারে শিবপ্রসাদের কাছ থেকে কী শিখেছেন—এমন প্রশ্নের জবাবে কৌশানি তার কাজের প্রতি নিষ্ঠা ও অভিনয় দক্ষতার প্রশংসা করেন। তার ভাষ্য, কঠিন পরিস্থিতিতেও শিবপ্রসাদ ঠাণ্ডা মাথায় সবকিছু সামলে হাসিমুখে কাজ করেন। অভিনয়ের ক্ষেত্রেও তার কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে বলে জানান তিনি। তবে মজার ছলে শিবপ্রসাদকে তিনি কী শিখিয়েছেন, এমন প্রশ্নের জবাবে কৌশানি বলেন, ‘রোম্যান্স শেখাতে আমার অবদান আছে। রোম্যান্সে শিবুদার হাতেখড়ি আমার কাছ থেকেই।’ এমনকি তাদের মতো জুটি আর কারও সঙ্গে শিবপ্রসাদকে মানাবে না বলেও রসিকতা করেন অভিনেত্রী। ‘বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু’ পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়। এতে শিবপ্রসাদ ও কৌশানির পাশাপাশি অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, সোহিনী সরকার, প্রদীপ ভট্টাচার্য ও শান্তিলাল মুখার্জিসহ অনেকে।