বক্স অফিসে চার সিনেমার দাপট, কার ঝুলিতে কত কোটি?

Share

বলিউডের চার সিনেমাকে ঘিরে জমে উঠেছে বক্স অফিসের লড়াই। ‘হনুমান অংশ’, ‘মির্জাপুর: দ্য মুভি’, ‘দ্য ভান: ফোর্স অব দ্য ফরেস্ট’ ও ‘ভাইব’—চার ছবির মধ্যে আয়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ‘হনুমান অংশ’। মাত্র ২ কোটি রুপি বাজেটের সিনেমাটি ৭ আগস্ট মুক্তির পর এখন পর্যন্ত ভারতে ৩০৭ কোটি ৩ লাখ রুপি নেট আয় করেছে। বিশ্বব্যাপী ছবিটির আয় প্রায় ৩৮৯ কোটি ৮৫ লাখ রুপি। ৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘মির্জাপুর: দ্য মুভি’র ভারতে নেট আয় দাঁড়িয়েছে ২২৭ কোটি ৫ লাখ রুপি। বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে প্রায় ৩৩০ কোটি ৭২ লাখ রুপি। ২৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়ার ‘দ্য ভান: ফোর্স অব দ্য ফরেস্ট’ ভারতে ৩৩ কোটি ২৫ লাখ এবং বিশ্বব্যাপী ৪৩ কোটি ১৫ লাখ রুপি আয় করেছে। অন্যদিকে কুনাল খেমুর ‘ভাইব’ তুলনামূলকভাবে পিছিয়ে। ভারতে এখন পর্যন্ত সিনেমাটির নেট আয় ১৩ কোটি ৫৫ লাখ রুপি। চার সিনেমার মধ্যে পুরোনো দুই ছবি বড় অঙ্কের আয় করলেও নতুন মুক্তি পাওয়া দুই সিনেমা এখনো দর্শক টানার লড়াইয়ে রয়েছে।