রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কিসের ভয় অভিনেত্রীর

Share

দীর্ঘদিন অভিনয়ে থাকলেও নতুন সিনেমার শুটিং শুরুর আগে এখনও অজানা ভয়ে ভোগেন মিমি চক্রবর্তী। এমনকি শুটিংয়ের আগের রাতে ঠিকমতো ঘুমও হয় না তার। অস্বস্তি কমাতে প্রথম দিন একটু আগেই সেটে গিয়ে পরিবেশ ও টিমের প্রস্তুতি দেখে নেন অভিনেত্রী। দুর্গাপূজায় সৃজিত মুখোপাধ্যায়ের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমায় আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে মিমিকে।