‘গ্রিনলিফ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শাওন মজুমদার। এই স্বীকৃতিকে ক্যারিয়ারের বিশেষ অর্জন উল্লেখ করে ভবিষ্যতে আরও ভালো কাজ করার প্রত্যয় জানিয়েছেন তিনি। ২০১০ সালে ‘হা-শো’র মাধ্যমে যাত্রা শুরু করে মিরাক্কেল, রেডিও, নাটক, ওটিটি, চলচ্চিত্র ও স্ট্যান্ড-আপ কমেডিতে কাজ করেছেন শাওন।