আজ বসুন্ধরায় বাংলা ও ইংরেজি গানের নস্টালজিক সন্ধ্যা

Share

সত্তর ও আশির দশকের জনপ্রিয় বাংলা ও ইংরেজি গান নিয়ে আজ ১ অক্টোবর রাজধানীর বসুন্ধরার Saffron Dine-এ বসছে বিশেষ সংগীত সন্ধ্যা। ‘হাইভওয়েভ’ আয়োজিত এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন ব্যান্ডসংগীতের দুই পরিচিত মুখ লাবু রহমান ও আলী সুমন। বড় আয়োজনের বদলে ঘনিষ্ঠ পরিবেশে পুরোনো দিনের গান ও স্মৃতির আবহ তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য। অনুষ্ঠানের টিকিট Saffron Dine থেকে সংগ্রহ করা যাবে।