জানা গেল কবে আসছে ‘স্ত্রী ৩’

Share

‘স্ত্রী’ ও ‘স্ত্রী ২’-এর পর এবার আসছে হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি ‘স্ত্রী ৩’। প্রযোজক দিনেশ ভিজান জানিয়েছেন, ২০২৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। পরিচালক অমর কৌশিক ইতোমধ্যে চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত আগের দুই সিনেমার জনপ্রিয় উপাদান থাকলেও ‘স্ত্রী ৩’-এর গল্পে থাকবে নতুন চমক। ২০২৭ সালের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। এর আগে অমর কৌশিক ‘মহাবতার’ সিনেমার কাজ শেষ করবেন।