নতুন সিরিজে তৃণার লুকে চমক, প্রকাশ্যে পোস্টার

Share

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের নতুন রহস্য-রোমাঞ্চ সিরিজ ‘শলাকা রহস্য’-এ প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তৃণা সাহা। সিরিজটির প্রথম পোস্টার ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। পোস্টারে গৃহবধূর সাজে দেখা গেছে তৃণাকে। হাতে পদ্মফুল ও ছুঁচ-সুতো, আর মুখে আতঙ্কের ছাপ। পেছনে দুর্গাপ্রতিমা থাকায় ধারণা করা হচ্ছে, রাজবাড়ির বধূর চরিত্রে দেখা যাবে তাকে। সিরিজের গল্পে রয়েছে নতুন বউ, অচেনা বাড়ি এবং একের পর এক মৃত্যু। ফলে বাড়িটির রহস্য ও তৃণার চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। অদিতি রায় পরিচালিত ‘শলাকা রহস্য’ নিয়ে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।