ন্যান্সির কন্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব

Share

৭ অক্টোবর রাত ১২টায় মুক্তি পাবে জাহিদ প্রীতম পরিচালিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। এতে ‘দিওয়ানা দিল’ শিরোনামের গান গেয়েছেন নাজমুন মুনিরা ন্যানসি ও জাহিদ নিরব। গানটির কথা লিখেছেন নির্মাতা নিজেই। সুর ও সংগীত পরিচালনাও করেছেন জাহিদ নিরব। প্রায় পাঁচ বছর পর ন্যানসির সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গাইলেন তিনি। ন্যানসি জানান, গানটির কথা ও সুর তাঁর ভালো লেগেছে। পর্দায় নায়ক-নায়িকার রসায়নও দর্শক-শ্রোতার মনে দাগ কাটবে বলে আশা তাঁর। ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন কেয়া পায়েল ও আরিফিন শুভ।