২০২৭ সালে নতুন সিনেমা ‘মজনু এন্টারপ্রাইজ’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গত বুধবার ফেসবুক স্টোরিতে বন্ধ দরজার একটি ছবি দিয়ে সিনেমাটির ঘোষণা দেন তিনি। নির্মাতা জানান, মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর পর এবার মৌলিক গল্পের গোয়েন্দা সিনেমা নির্মাণ করছেন তানিম। তবে গল্প বা চরিত্র নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি তিনি। এটি ‘কাইজার’-এর নতুন মৌসুম নয়, বরং সম্পূর্ণ নতুন এক গোয়েন্দাকে ঘিরে নির্মিত হবে। এদিকে তানিম নূর প্রযোজিত ‘কানাভুলা প্যারাডক্স’ও ২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে। আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করছেন শরীফুল রাজ ও সাবিলা নূর।