পুজোয় ফিরছে থিয়েটারের সেই জমজমাট দিন

Share

একসময় দুর্গাপুজোয় নাটক ছিল কলকাতার অন্যতম বড় বিনোদন। প্রেক্ষাগৃহের সিঁড়িতেও জায়গা মিলত না। হারিয়ে যাওয়া সেই আবহ ফিরিয়ে আনতে এ বছর অ্যাকাডেমিতে ১৬ থেকে ২০ অক্টোবর আয়োজন করা হয়েছে ‘থিয়েটার কার্নিভাল’। প্রতিদিন মঞ্চস্থ হবে দুটি করে নাটক। এই আয়োজনে অশোক মুখোপাধ্যায়, কৌশিক সেন, মণীশ মিত্র, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, চৈতি ঘোষাল, সৌরভ পালোধীসহ একাধিক নাট্যব্যক্তিত্বের নির্দেশিত নাটক থাকছে। ‘গদাইবাবু আসছেন’, ‘মেফিস্টো’, ‘ম্যাকবেথ ২.০’, ‘তাহাদের কথা’, ‘রক্তকরবী’, ‘যে জানলাগুলোর আকাশ ছিল’সহ বিভিন্ন স্বাদের নাটক দেখা যাবে।নাট্যশিল্পীদের মতে, একসময় পুজোর দিনে নাটক দেখতে দূরদূরান্ত থেকে মানুষ কলকাতায় আসতেন। এবারের আয়োজনের মাধ্যমে সেই পুরোনো নাট্যসংস্কৃতিকে নতুন করে দর্শকের সামনে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দলের মধ্যে যৌথতার পরিবেশও তৈরি হবে।