আইআইটি বম্বে থেকে ‘পঞ্চায়েত’ হয়ে ‘বন’-এ দীপক মিশ্র

Share

আইআইটি বম্বের থিয়েটার থেকে টিভিএফ-এর ‘রাউডিজ়’, সেখান থেকে ‘পঞ্চায়েত’—দীপক মিশ্রের পথচলা এক দশকেরও বেশি সময়ের। ক্যামেরার অভিজ্ঞতা না থাকলেও টিভিএফ-এ কাজ করতে করতেই সিনেমা তৈরির নানা দিক শেখেন তিনি। পরে ‘পার্মানেন্ট রুমমেটস’, ‘পিচার্স’সহ একাধিক প্রজেক্টে কাজ করেন।নিজের ছোটবেলার গ্রামীণ অভিজ্ঞতা থেকেই ‘পঞ্চায়েত’-এর ভাবনা। মাত্র ১০ লাখ রুপির বাজেটে ইউটিউবের জন্য পরিকল্পিত সিরিজটি পরে প্রাইম ভিডিওতে মুক্তি পেয়ে বড় সাফল্য পায়। এরপর এবার ফ্যান্টাসি-ফোকলোর ছবি ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ পরিচালনা করেছেন দীপক। ‘পঞ্চায়েত’-এর মতো এক ঘরানায় আটকে থাকতে চান না পরিচালক। তাঁর কথায়, সব ধরনের গল্প বলতেই আগ্রহী তিনি। ‘বন’-এর প্রথম সপ্তাহে ভারতে প্রায় ৫৩.৫০ কোটি এবং বিশ্বব্যাপী ৬৯.০৭ কোটি রুপি আয় হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে ভারতীয় সিনেমাকে অস্কারে নিয়ে যাওয়ার স্বপ্নও রয়েছে তাঁর।