ধানুশ ও মামুট্টি অভিনীত ‘ওম: চ্যাপ্টার ১—উধিরাম : দ্য ব্লাড উড’-এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। ১৬ অক্টোবরের পরিবর্তে সিনেমাটি আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। রজনীকান্তের ‘জেলার ২’সহ একই সময়ে মুক্তির অপেক্ষায় থাকা অন্য সিনেমার সঙ্গে বক্স অফিস সংঘর্ষ এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে।অ্যাকশনধর্মী সিনেমাটিতে ধানুশ ও মামুট্টির সঙ্গে অভিনয় করেছেন সাই পল্লবী, শ্রীলীলা ও নাসিরুদ্দিন শাহ। দুই পর্বের ফ্র্যাঞ্চাইজিটির প্রথম কিস্তি এটি। এদিকে ধানুশের হাতে রয়েছে তামিঝারাসন পাচামুথুর ‘ডি৫৬’ ও ভেত্রিমারানের ‘থামিঝ মুরুগান’। অন্যদিকে মামুট্টি অভিনয় করছেন আদুর গোপালকৃষ্ণনের ‘পদযাত্রা’, নিথিশ সাহাদেবের ‘মেলা’ ও খালিদ রহমানের ‘মাট্টানচেরি মাফিয়া’য়।