‘প্রেশার কুকার’-এর সিটি বাজবে এবার হইচইয়ে

Share

চার নারীকে কেন্দ্র করে নির্মিত রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’ এবার আসছে ওটিটিতে। গত রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি আগামী ৮ অক্টোবর থেকে দেখা যাবে হইচই বাংলাদেশে। শুক্রবার (২ অক্টোবর) প্ল্যাটফর্মটি মুক্তির তারিখ নিশ্চিত করেছে। সিনেমাটির চার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। আরও রয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবি। অতিথি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।