প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজের বাড়িতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৭৫ বছর বয়সে মারা যান তিনি। অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পর প্রায় ৪৫ মিনিট চিকিৎসকদের প্রচেষ্টার পরও বাঁচানো সম্ভব হয়নি।নানার মৃত্যুর ঘটনায় একটি মেডিকো-লিগ্যাল মামলা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তাঁর মৃত্যুতে অক্ষয় কুমার, কঙ্গনা রনৌত, রীতেশ দেশমুখ, প্রকাশ রাজসহ বলিউডের অনেক তারকা শোক প্রকাশ করেছেন।