‘দেশু ৭’-এর ইভেন্ট থেকে বড় ঘোষণা জিতের

Share

দেব ও জিতকে আবারও এক মঞ্চে দেখে উচ্ছ্বসিত দুই বাংলার সিনেমাপ্রেমীরা। ‘দেশু ৭’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দেবের আমন্ত্রণে হাজির হন জিৎ। সেখানেই তিনি ঘোষণা দেন, দেব পরিচালনা করলে ‘দুই পৃথিবী ২’ ছবিতে নায়ক হিসেবে কাজ করতে রাজি আছেন। জিতের এই ঘোষণায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে উপস্থিত দর্শকদের মধ্যে। অনুষ্ঠানে দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায়সহ টালিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন।